বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সিংগাইরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী ফ্যাসিবাদীদের মিছিল করতে দেখা গেছে : মিঠু
daily-fulki

সিংগাইরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী ফ্যাসিবাদীদের মিছিল করতে দেখা গেছে : মিঠু

 

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার দেওয়ান মাহবুবুর রহমান মিঠুর নেতৃত্বে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা করেছে। এর আগে মঙ্গলবার সিংগাইরে স্থানীয় সংসদ সদস্যের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে বুধবার (২ সেপ্টেম্বর) এ কর্মসূচি পালন করা হয়। সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা পৌর এলাকার আঙ্গারিয়া মহল্লায় দেওয়ান প্লাজার সামনে জড়ো হন। পরে সকাল ১১টার দিকে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়।

র‍্যালিটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আঞ্চলিক মহাসড়কের বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে বাসস্ট্যান্ড এলাকায় জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মো. তোফাজ্জল হোসেন তোফাজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আওলাদ হোসেনের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সিংগাইর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহবুবুর রহমান মিঠু।

বক্তব্যে মিঠু বলেন, “মঙ্গলবার স্থানীয় সংসদ সদস্যের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সেখানে আওয়ামী ফ্যাসিবাদীদের মিছিল করতে দেখা গেছে।” তিনি স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের ব্যক্তিগত ব্যানার-ফেস্টুন ব্যবহার এবং দলীয় প্রধানের ছবি ও দলীয় স্লোগান ব্যবহার না করার অভিযোগ তোলেন তিনি। সংসদ সদস্যের পাশে বিতর্কিত ব্যক্তিদের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন মিঠু। তিনি আরো বলেন, “সংসদ সদস্যের হাতকে নয়, বিএনপিকে শক্তিশালী করতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন -জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আউয়াল শরীফ খোকন, প্রচার সম্পাদক ইলিয়াস খান, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম শ্যামল, আতাউর রহমান আতা, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান আকুল, জেলা কৃষক দলের সহসভাপতি ভিপি মোহসীন, উপজেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি দেওয়ান বিপ্লব, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল শাহ, পৌর কৃষক দলের সিনিয়র সহসভাপতি সেলিম হোসেন ছলিম, সাধারণ সম্পাদক জাহাবুল হক, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভিপি কামাল হোসেন, ভিপি জাকির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান শাকিল, সহসাধারণ সম্পাদক মনিরুজ্জামান রাসেল, সহ-সাংগঠনিক সম্পাদক ফাহিম হোসেন এবং পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক রমজান আলী।

এ ছাড়া চান্দহর ইউনিয়ন বিএনপির সভাপতি কালাম ঢালী, জামির্ত্তা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সায়েস্তা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শরীফ মৃধা, চারিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম খান, সাধারণ সম্পাদক আলমাস কবীর, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক চুন্নু মিয়া, জামশা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল হক চেয়ারম্যান, বলধারা ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার ডাক্তার, সাধারণ সম্পাদক লিয়াকত কোম্পানি, বায়রা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দেওয়ান সোহেল চেয়ারম্যান, সিনিয়র সহসাধারণ সম্পাদক মোশাররফ মেম্বার, তালেপুর বিএনপির সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক তারেক মাহমুদ তারা, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি বাদশা মিয়া, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, ধল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তাহের মোল্লা, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন এবং জয়মন্টপ ইউনিয়ন যুবদলের সদস্যসচিব পারভেজ খান সুরুজসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 

সর্বাধিক পঠিত