বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভারের বিরুলিয়ার রোডে চাঁদা না দেওয়াই চালকে পিটিয়ে আহত, মাঝসড়কে কাভার্ড ভ্যান রেখে প্রতিবাদ
daily-fulki

সাভারের বিরুলিয়ার রোডে চাঁদা না দেওয়াই চালকে পিটিয়ে আহত, মাঝসড়কে কাভার্ড ভ্যান রেখে প্রতিবাদ

 

স্টাফ রিপোর্টার : চাঁদা দিতে  অস্বীকার করায় সাভারে এক কাভার্ড ভ্যান চালককে পিটিয়ে আহত করেছে চাঁদাবাজরা। এঘটনার প্রতিবাদে ওই কাভার্ড ভ্যান চালক সড়কে কাভার্ড ভ্যান রেখে যানবাহন চলাচল বন্ধ করে দেন। এতে প্রায় এক ঘণ্টা ধরে সড়কটিতে যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ এসে চাঁদাবাজদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিলে চালক কাভার ভ্যানটি সড়িয়ে নেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার বিরুলিয়া সাভার সড়কের ভরসা মার্কেটের সামনে এঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আলমগীর নামের এক কাভার্ড ভ্যানচালক ভরসা মার্কেটের সামনে দিয়ে যাচ্ছিলেন। এসময় সাভার পৌরসভার যানবাহনের টোলের রশিদ দিয়ে তার কাছে ১০০ টাকা চাঁদা দাবি করা হয়। পরে তিনি চাঁদার টাকা দিতে অস্বীকার করলে চাঁদাবাজরা তাকে মাথায় আঘাত করে পিটিয়ে আহত করে।

এঘটনায় তিনি সড়কটির মাঝখানে গাড়ি রেখে যান চলাচল বন্ধ করে দিয়ে প্রতিবাদ করেন । পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চাঁদাবাজদের আইনের আওতায় আনার আশ্বাস দিলে সড়ক থেকে তিনি গাড়ি সরিয়ে নেন।

স্থানীয়দের দাবি সড়কটিতে চাঁদাবাজদের কারণে তারা অতিষ্ঠিত হয়ে পড়েছেন ছোট গাড়ি বড় গাড়ি সব গাড়িতেই তারা চাঁদাবাজি করছেন। অবিলম্বে চাঁদাবাজদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

 

সর্বাধিক পঠিত