# জামায়াত আমীরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন তারেক রহমান

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-03
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/jamayat-ameerer-sareerik-obsthar-kheannj-niyechen-tarek-rhman](https://dailyfulki.com/article/jamayat-ameerer-sareerik-obsthar-kheannj-niyechen-tarek-rhman)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/999.md](https://dailyfulki.com/news/999.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : রাজধানীর ইউনাইটেড হাসাপাতালে চিকিৎসাধীন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার ডা. শফিকুর রহমানের হার্টে সফল অস্ত্রোপচারের পর তিনি নিবিড় পর্যবেক্ষণে কার্ডিয়াক আইসিইউতে আছেন। 

রবিবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল ও  শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জামায়াত আমীর ডা. শফিকুর রহমানকে দেখতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে যান। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নেন।  

তারা জামায়াত আমীরের স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানতে চাইলে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের পক্ষ থেকে তাদের জানানো হয় যে, আমীরে জামায়াত বর্তমানে অপারেশন পরবর্তী নিবিড় পর্যবেক্ষণ কার্ডিয়াক আইসিইউতে আছেন। সংশ্লিষ্ট ডাক্তাররা তার সাথে স্বশরীরে দেখা সাক্ষাতের ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেন; যাতে ইনফেকশন না ছড়ায়।

এ সময় তারেক রহমানের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এড. এহসানুল মাহবুব জুবায়ের এবং ডা. শফিকুর রহমানের ছোট ভাই সিলেট মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম একটি ফুলের তোড়া গ্রহণ করেন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
