# প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-08-02
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/praijbnder-124tm-dr-aj](https://dailyfulki.com/article/praijbnder-124tm-dr-aj)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/9965.md](https://dailyfulki.com/news/9965.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

এক শ টাকা মূল্যমানের প্রাইজ বন্ডের ১২৪তম ড্র আজ রবিবার অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই ড্র অনুষ্ঠিত হবে।

গত বৃহস্পতিবার (৩০ জুলাই) তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
বিবরণীতে বলা হয়, সিঙ্গল কমন ড্র পদ্ধতিতে প্রাইজ বন্ডের ড্র অনুষ্ঠিত হবে। প্রতি সিরিজে এই ড্রয়ে মোট ৪৬টি পুরস্কার থাকবে। এর মধ্যে ছয় লাখ টাকার একটি, তিন লাখ ২৫ হাজার টাকার একটি, এক লাখ টাকার দুটি, ৫০ হাজার টাকার দুটি এবং ১০ হাজার টাকার ৪০টি পুরস্কার রয়েছে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
