# ফ্যাসিবাদকে ফিরে আসতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-07-31
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/fzasibadke-fire-aste-dewa-hbe-na-prdhanmntreer-pres-scib](https://dailyfulki.com/article/fzasibadke-fire-aste-dewa-hbe-na-prdhanmntreer-pres-scib)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/9938.md](https://dailyfulki.com/news/9938.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : ফ্যাসিবাদকে ফিরে আসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব সালেহ শিবলী।

তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের কিছু সীমাবদ্ধতা ছিল। তবে এর অর্থ এই নয় যে, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ফ্যাসিবাদী শক্তিকে আবারও ফিরে আসার সুযোগ দেবে।’

শুক্রবার রাজধানীতে মোবাশ্বের হাসানের গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে সালেহ শিবলী এসব কথা বলেন। তিনি বলেন, ‘১৫ বছর দেশের মানুষ গুম-খুন হয়েছে। কিন্তু এখন দেশ গঠনের সময়। গালাগালি আর পলিটিক্স এক না। মনে হচ্ছে গালাগালিকে সংস্কৃতির অংশ করে নিচ্ছি। যত কিছুই হোক, কাঙ্ক্ষিত বাংলাদেশ পাবোই।’

‘১৫ বছর গুম-খুন যেভাবে গেছে, তারেক রহমানও প্রতিটি সাফারিংয়ের মধ্যে দিয়ে গেছেন। এখন তিনি বাংলাদেশের হাল ধরেছেন। কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার জন্য তারেক রহমান কাজ করছেন,’- যোগ করেন প্রেস সচিব।

তিনি জানান, দুটি বিষয়ে জাতীয় ঐক্য আছে। একটি হলো- ফ্যাসিবাদকে ফিরে আসতে দেওয়া হবে না। আর সব ধর্মের জন্য নিরাপদ ভূমি হবে বাংলাদেশ। রাজনীতিতে গুণগত পরিবর্তন শুরু হয়েছে।

বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
