# জুলাইয়ে ডেঙ্গুতে ৩৬ মৃত্যু, আক্রান্ত ৯২০৬

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-07-31
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/julaye-dengoute-36-mrritzu-akrant-9206](https://dailyfulki.com/article/julaye-dengoute-36-mrritzu-akrant-9206)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/9936.md](https://dailyfulki.com/news/9936.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : জুলাই মাসে ভয়াবহভাবে বেড়েছে ডেঙ্গু প্রবণতা। এক মাসেই ৩৬ জনের প্রাণ কেড়ে নিয়েছে ডেঙ্গু।

এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯ হাজার ২০৬ জন। চলতি বছরে মাস অনুযায়ী সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু জুলাইয়ে। সামনে ডেঙ্গু প্রবণতা আরো বাড়তে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।

এনিয়ে চলতি মাসে হলো ৩৬ জনের মৃত্যু। আর চলতি বছরে এখন পর্যন্ত ৫৪ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে ১৫৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রন্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৩১০ জনে।

মাস অনুযায়ী, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুই জন করে মৃত্যু ছিল ডেঙ্গুতে। মে মাসে মৃত্যু হয় একজনের। জুনে ১৩ জনের মৃত্যু ছিল এবং জুলাই মাসে মৃত্যু হয়েছে ৩৬ জনের। এ ছাড়া মার্চ, এপ্রিলে কোনো ডেঙ্গু আক্রন্ত কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায়নি স্বাস্থ্য অধিদপ্তর।

আক্রন্তও হয়েছে জুলাই মাসে সবচেয়ে বেশি।

এই মাসে ৯ হাজার ২০৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর আগের মাসে অর্থাৎ জুন মাসে ২ হাজার ৯০৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল। অন্যদিকে জানুয়ারিতে এক হাজার ৮১, ফেব্রুয়ারিতে ৪০৯, মার্চে ৩৫৩, এপ্রিল ৬৪০ এবং মে মাসে ৭১৪ জনের ডেঙ্গু শানাক্ত হয়।  

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
