# সাভার থানায় নতুন ওসি সাইফুল আলম

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-07-31
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savar-thanay-ntun-oosi-saiful-alm](https://dailyfulki.com/article/savar-thanay-ntun-oosi-saiful-alm)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/9935.md](https://dailyfulki.com/news/9935.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ সাইফুল আলম।

ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানা থেকে তাকে সাভার মডেল থানায় পদায়ন করা হয়। তিনি বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন।

জানা গেছে, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় কর্মরত অবস্থায় মোঃ সাইফুল আলম অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান পরিচালনা এবং জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। তাকেএসব অর্জনের ভিত্তিতেই জুলাই মাসের মাসিক কর্মমূল্যায়নে ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়েছে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
