# সাটুরিয়ায় নিখোঁজ বৃদ্ধের মরদেহ মিলল ডোবায়

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-07-31
- **বিভাগ (Category)**: মানিকগঞ্জ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/saturizaz-nikhonnj-brriddher-mrdeh-mill-dobaz](https://dailyfulki.com/article/saturizaz-nikhonnj-brriddher-mrdeh-mill-dobaz)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/9931.md](https://dailyfulki.com/news/9931.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় নিখোঁজের একদিন পর বাড়ির পাশের ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের সাহেবপাড়া গ্রামে নুরুল ইসলামের বাড়ির পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম মো. দলু মিয়া (৬৫)। তিনি সাহেবপাড়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে। 

পরিবার ও থানা সূত্রে জানা যায়, গত ৩০ জুলাই ভোরে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন দলু মিয়া। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে।

শুক্রবার দুপুরে স্থানীয়রা একটি পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে তারা গিয়ে মরদেহ উদ্ধার করলে স্বজনরা মরদেহটি দলুর বলে শনাক্ত করেন।

দলু মিয়ার ছেলে জসিম উদ্দিন জানান, তার বাবা বয়সের কারণে নানা রোগে আক্রান্ত। ৫/৬ মাস আগে মানিকগঞ্জ মানিকগঞ্জ ক্লিনিকে চিকিৎসা করিয়েছেন।

তবু তার মাথার সমস্যা ভালো হয়নি। মাথায় সমস্যার কারণে বাড়ির সবার অগোচরে বাড়ি থেকে বের হয়ে ঘটনাস্থলে পানিতে পড়ে মৃত্যুবরণ করেন।
সাটুরিয়া থানার ওসি মোশাররফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে প্রেরণ করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
