# ভৈরবে ১৬ ছিনতাইকারী গ্রেফতার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-03
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/voirbe-16-chintaikaree-greftar](https://dailyfulki.com/article/voirbe-16-chintaikaree-greftar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/991.md](https://dailyfulki.com/news/991.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ফুলকি ডেস্ক : ভৈরবে পুলিশের অভিযানে ১৬ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত ১০টা থেকে রোববার ভোর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

রোববার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতাররা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত বলে জানানো হয়েছে।

 

গ্রেফতাররা হলেন- দুলাল (৪৫), জনি (২৬), মোস্তফা (৪২), ফরহাদ (২৫), মনির হোসেন (২৮), নামিন (২০), শাহিন (২১), সুমন (২৮), বিজয় (২৭), সানি (৩০), বিল্লাল (২০), রনি (৩২), হৃদয় (২৫), ফুল মিয়া (৩৬), সোহেল (২৮), ওসমান (১৮)।

ভৈরব থানার ওসি খন্দকার ফূয়াদ রুহানী জানান, শহরে চুরি, ছিনতাই, মাদক আসক্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় রাতভর অভিযান চালানো হয়। এ সময় ১৬ অপরাধীকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে কারো কারো নামে থানায় ছিনতাই মামলা আছে। একজন ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি। কয়েকজনের নামে নতুন মামলাও হয়েছে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
