# বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শনিবার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-07-30
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/bienpir-sthayee-kmitir-boithk-snibar](https://dailyfulki.com/article/bienpir-sthayee-kmitir-boithk-snibar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/9896.md](https://dailyfulki.com/news/9896.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে ক্ষমতাসীন বিএনপি। শনিবার (১ আগস্ট) এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বুধবার (২৯ জুলাই) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

শায়রুল কবির খান বলেন, শনিবার গুলশানে চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিষয়টি কমিটির সদস্যদের অবহিত করা হয়েছে।

বৈঠকের আলোচ্যসূচির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আলোচ্য সূচির বিষয়ে এখনো কোনো নির্দেশনা পাইনি।

তবে ধারণা করা হচ্ছে, শনিবারের বৈঠকে রাষ্ট্রপতি ইস্যুতে আলোচনা হতে পারে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
