# সাভারে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিলেন ছাত্রদল

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-07-28
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-julai-gnovzutthaner-sheed-pribare-prdhanmntreer-uphar-pounnche-dilen-chatrdl](https://dailyfulki.com/article/savare-julai-gnovzutthaner-sheed-pribare-prdhanmntreer-uphar-pounnche-dilen-chatrdl)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/9868.md](https://dailyfulki.com/news/9868.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার: সাভারে জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্যদের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপহারসামগ্রী পৌঁছে দিয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের নেতৃবৃন্দ। একই সঙ্গে তারা শহীদদের কবর জিয়ারত করে তাদের রুহের মাগফিরাত কামনা করেন। মঙ্গলবার (২৮ জুলাই) সাভারের বিভিন্ন এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন নেতৃবৃন্দ।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন, সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, সাংগঠনিক সম্পাদক মনজুরুল হক সৌরভ, সহ-সভাপতি জনি দেওয়ানসহ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

এ সময় তমিজ উদ্দিন বলেন, জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে যারা নিরস্ত্র ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যাকাণ্ড সংঘটিত করেছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

কর্মসূচি শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
