# সাভার নারী পেশাদার ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-07-27
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savar-naree-pesadar-yaba-bzbsayee-greftar](https://dailyfulki.com/article/savar-naree-pesadar-yaba-bzbsayee-greftar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/9849.md](https://dailyfulki.com/news/9849.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাভার পৌরসভার বক্তারপুর বেদেপল্লী এলাকা থেকে একজন নারী পেশাদার ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

সোমবার (২৭ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম।
এর আগে রবিবার রাতে বক্তারপুর বেদেপল্লী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত হলেন, মোসাঃ মেহেরুন নেছা (২৬), পিতা-মৃত আমির হোসেন, স্বামী-মোঃ সজিব মিয়া, সাং-আরিকোলা, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লা।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানার বক্তারপুর বেদেপল্লী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় এক নারী পেশাদার মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। যারা আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। 

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইয়েদুল ইসলাম বলেন, আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
