# বিএনপি আজকে ক্ষমতায় আছে, কালকে নাও থাকতে পারে: সারজিস আলম

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-07-25
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/bienpi-ajke-kshmtaz-ache-kalke-naoo-thakte-pare-sarjis-alm](https://dailyfulki.com/article/bienpi-ajke-kshmtaz-ache-kalke-naoo-thakte-pare-sarjis-alm)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/9800.md](https://dailyfulki.com/news/9800.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার :  আওয়ামী লীগ একসময় ছিল, এখন নাই। বিএনপি আজকে ক্ষমতায় আছে, কালকে নাও থাকতে পারে বলে প্রশাসনের উদ্দেশে সতর্কবার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শনিবার (২৫ জুলাই) নিজ ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, আওয়ামী লীগ একসময় ছিল, এখন আওয়ামী লীগ নেই। বিএনপি আজ ক্ষমতায় আছে, কাল নাও থাকতে পারে। কিন্তু প্রশাসন যদি আবারও দলের দালালি শুরু করে, ক্ষমতার কাছে পেশাদারিত্ব বিসর্জন দেয়, তাহলে সেই দিন খুব বেশি দূরে নয়, যেদিন সমাজে মুখ দেখানো তো দূরের কথা; আপনাদের সন্তানরাও নিজেদের পরিচয় দিতে সংকোচ করবে।’

তিনি প্রশাসনের কর্মকর্তাদের দলীয় প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
