# ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে খেলাফত মজলিসের অভিনন্দন

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-07-25
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/varprapt-rashtrptike-khelaft-mjliser-ovinndn](https://dailyfulki.com/article/varprapt-rashtrptike-khelaft-mjliser-ovinndn)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/9796.md](https://dailyfulki.com/news/9796.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব) হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সাংবিধানিক ধারাবাহিকতায় তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।

নতুন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছে খেলাফত মজলিস। 
শুক্রবার (২৪ জুলাই) এক অভিনন্দন বার্তায় খেলাফত মজলিস আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব) হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমকে শুভেচ্ছা জানান।

বার্তায় খেলাফত মজলিস, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সফলতা কামনা করেন এবং তার সুস্বাস্থ্য কামনা করেন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
