# সাভারে ব্যক্তি উদ্যোগে ড্রেনেজ সংস্কার কাজের উদ্বোধন

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-07-22
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-bzkti-udzoge-drenej-sngskar-kajer-udwodhn](https://dailyfulki.com/article/savare-bzkti-udzoge-drenej-sngskar-kajer-udwodhn)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/9759.md](https://dailyfulki.com/news/9759.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাভারে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ বিবেচনায় দীর্ঘ দিনের জলাবদ্ধতা নিরসনে পৌর এলাকার পূর্ব রাজাশনে ড্রেনেজ সংস্কার কাজের   উদ্বোধন করা হয়েছে। 

নিজ অর্থায়নে  বিপুল অংকের টাকা খরচ করে এ কাজের উদ্যোক্তা সাভার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিএনপি নেতা নজরুল ইসলাম অতিথি হিসেবে থেকে কাজের উদ্বোধন করেন। স্থানীয়া জানান, এ উদ্যোগে বর্ষা মৌসুমে দুর্ভোগ অনেকটাই কমবে।

উল্লখখ্য, সাভারের পূর্ব রাজাশন এলাকায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগে পড়ছিলেন স্থানীয় বাসিন্দারা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
