# ধামরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘরে আগুন

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-07-22
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/dhamraye-boidzutik-srt-sarkite-bstghre-agun](https://dailyfulki.com/article/dhamraye-boidzutik-srt-sarkite-bstghre-agun)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/9757.md](https://dailyfulki.com/news/9757.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

ধামরাই প্রতিনিধি :  ধামরাই উপজেলার পাল্লি-কুল্লা এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একটি বসতঘরে আগুনের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার (২২ জুলাই) দুপুর ১২টারদিকে আগুন লাগার খবর পেয়ে ধামরাই ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে বেলা প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। ভুক্তভোগী পাল্লি এলাকার ময়নাল হোসেন (৪৫)।

ধামরাই ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আল আমিন খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বসতঘরটিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে কোনও হতাহত হয়নি। তবে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় প্রায় ৪ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
