# আশুলিয়ায় ২৮ দিন ধরে নিখোঁজ মাদরাসাছাত্র

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-07-22
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asuliyay-28-din-dhre-nikheannj-madrasachatr](https://dailyfulki.com/article/asuliyay-28-din-dhre-nikheannj-madrasachatr)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/9755.md](https://dailyfulki.com/news/9755.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় ২৮ দিন ধরে নিখোঁজ রয়েছে মাদরাসাছাত্র ফয়সাল হোসেন আবির (১২)। পরিবারের দাবি, গত ২৫ জুন আশুলিয়ার পাড়াগ্রাম এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর আর বাড়ি ফেরেনি সে। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

আবির টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চাষা ভাদ্রা এলাকার আবু বকর ছিদ্দিকের ছেলে। সে মায়ের সঙ্গে আশুলিয়ার পাড়াগ্রাম নোয়াপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতো। স্থানীয় জিরাবো এলাকার জয়গুননেছা মাদরাসার কিতাব বিভাগের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সে।

নিখোঁজ শিক্ষার্থীর মা আঙ্গুরী বেগম বলেন, গত ২৫ জুন বিকেল ৩টার দিকে আমার একমাত্র ছেলে বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। তার কাছে কোনো মোবাইল ফোনও ছিল না। আমাদের কারও সঙ্গে কোনো শত্রুতা নেই। অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছি, কিন্তু তাকে পাইনি। থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি। আমি শুধু আমার ছেলেকে ফিরে পেতে চাই। কেউ আমার ছেলের সন্ধান পেলে আশুলিয়া থানা বা আমাদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করছি।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ফয়সাল হোসেন আবির নামে এক মাদরাসাছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিভিন্ন থানায় তার ছবি ও পরিচয় পাঠানো হয়েছে। এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তাকে উদ্ধারে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

    

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
