# পাহাড়ি ঢল-ভারী বৃষ্টিতে বিপৎসীমা ছুঁইছুঁই তিস্তার পানি

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-07-22
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/pahari-dhl-varee-brrishtite-bipttseema-chunnichunni-tistar-pani](https://dailyfulki.com/article/pahari-dhl-varee-brrishtite-bipttseema-chunnichunni-tistar-pani)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/9738.md](https://dailyfulki.com/news/9738.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : উজান থেকে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি আবারও বেড়ে বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। ফলে তিস্তা পাড়ের নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। একইসঙ্গে চরাঞ্চলের মানুষ আতঙ্কে রয়েছেন।

বুধবার (২২ জুলাই) সকাল ৬টার দিকে তিস্তার ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।

জানা যায়, নদীতীরবর্তী নিম্নাঞ্চলের ফসলের ক্ষেত এরই মধ্যে তলিয়ে যেতে শুরু করেছে।

এদিকে, পানির চাপ বেড়ে যাওয়ায় দেশের সবচেয়ে বৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে বলে আশঙ্কা রয়েছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
