# সিংগাইরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-07-21
- **বিভাগ (Category)**: মানিকগঞ্জ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/singgaire-trak-sienji-sngghrshe-niht-1-aht-4](https://dailyfulki.com/article/singgaire-trak-sienji-sngghrshe-niht-1-aht-4)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/9726.md](https://dailyfulki.com/news/9726.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি  :  মানিকগঞ্জের সিংগাইর উপজেলার হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মেদুলিয়া ডাবল ব্রিজ এলাকায় ইটবোঝাই ট্রাক ও একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারীসহ আরও চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যা পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব দিক থেকে আসা একটি কাটা সিএনজিচালিত  সঙ্গে পশ্চিম দিক থেকে আসা ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই আনুমানিক ৪০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হন। তিনি সিএনজির চালক নাকি যাত্রী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা সুরুজ শেখ জানান, দুর্ঘটনায় সিএনজিতে থাকা এক নারীসহ আরও চারজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, "পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ঘাতক ট্রাক ও চালককে শনাক্তে কাজ করছে পুলিশ।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
