# ব্যর্থতা অনেক গভীর, এই ক্ষত সারতে সময় লাগবে : মেসি

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-07-21
- **বিভাগ (Category)**: খেলাধুলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/bzrthta-onek-gveer-ei-ksht-sarte-smy-lagbe-mesi](https://dailyfulki.com/article/bzrthta-onek-gveer-ei-ksht-sarte-smy-lagbe-mesi)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/9719.md](https://dailyfulki.com/news/9719.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ফুলকি ডেস্ক : বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের স্বপ্ন ভেঙেছে আর্জেন্টিনার। ম্যাচ শেষে, মাঠেই আবেগাপ্লুত হয়ে পড়েন দলের অধিনায়ক লিওনেল মেসি। পরে তিনি স্পেনকে অভিনন্দন জানিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন। বলেন, ব্যর্থতা অনেক গভীর, এই ক্ষত সারতে সময় লাগবে।

সোমবার (২০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে এ কথা লেখেন তিনি।

মেসি লেখেন, ব্যর্থতা অনেক গভীর। এই ক্ষত সারতে সময় লাগবে। তবে আমি ভালো স্মৃতিগুলোই ধরে রাখতে চাই। আমরা সর্বোচ্চটা দিয়ে যেসব ম্যাচে ঘুরে দাঁড়িয়েছি, সেই মুহূর্তগুলো চিরদিন আমাদের স্মৃতিতে থাকবে। পুরো দেশের সমর্থন এবং এই দলের কঠোর পরিশ্রম ও আত্মত্যাগ আমাদের আবারও বিশ্বের সেরা দলগুলোর কাতারে ফিরিয়ে এনেছে।

তিনি আরও লেখেন, আজ হয়তো আমাদের অর্জনের মূল্যায়ন করা কঠিন। কিন্তু এই দল টানা দুটি বিশ্বকাপের ফাইনালে উঠেছে।

সমর্থকদের উদ্দেশে তিনি লেখেন, প্রত্যেকটি শুভেচ্ছা ও বার্তার জন্য হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ। আবারও আমরা একটি দেশ হিসেবে এক হতে পেরেছি এবং আর্জেন্টাইন হওয়ার অসীম গর্ব একসঙ্গে ভাগ করে নিয়েছি।

সবশেষে নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে অভিনন্দন জানিয়ে মেসি লেখেন, চ্যাম্পিয়ন হওয়ার জন্য স্পেনকেও অভিনন্দন জানাই। 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
