# বিশ্বকাপ জয়ের পর ছোট ভাইকে নিয়ে ইয়ামালের উচ্ছ্বাস ‘ভাইরাল’

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-07-20
- **বিভাগ (Category)**: খেলাধুলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/biswkap-jyer-pr-chot-vaike-niye-yamaler-ucchwas-vairal](https://dailyfulki.com/article/biswkap-jyer-pr-chot-vaike-niye-yamaler-ucchwas-vairal)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/9697.md](https://dailyfulki.com/news/9697.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ফুলকি ডেস্ক : স্পেনের বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে মাঠ ভাসছিল লাল-হলুদ উৎসবে। সতীর্থদের সঙ্গে শিরোপা উদযাপনের পর পরিবারের সদস্যদের জড়িয়ে ধরেন স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল। তবে সেই উদযাপনের সবচেয়ে আলোচিত মুখ ছিলেন না ইয়ামাল নিজেই- বরং ছিলেন তার মাত্র তিন বছর বয়সী ছোট ভাই কিয়েন।

আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের পর পরিবারের সঙ্গে মাঠে উদযাপন করেন ১৯ বছর বয়সী ইয়ামাল। মা শেইলা এবানা, প্রেমিকা ইনেস গার্সিয়া এবং ছোট ভাই কিয়েনকে নিয়ে তোলা ছবি ও ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

পুরো বিশ্বকাপজুড়েই গ্যালারিতে কিয়েনের নানা অভিব্যক্তি ছিল ভক্তদের অন্যতম আকর্ষণ। কখনও উচ্ছ্বাস, কখনও বিস্ময়, আবার কখনও ভাইয়ের খেলা দেখে আবেগঘন প্রতিক্রিয়া- সব মিলিয়ে ছোট্ট এই শিশুটি সামাজিক মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পায়।

অনেক ম্যাচ শেষে মাঠ থেকে বড় পর্দায় নিজের ভাইকে খুঁজে দেখার চেষ্টাও করেছেন ইয়ামাল। কিয়েনকে দেখে হাত নাড়ানোর সেই মুহূর্তগুলোও ভক্তদের মন জয় করে।

ইয়ামালের মা শেইলা এবানা নিয়মিত স্যোশাল মিডিয়ায় ছেলে কিয়েনের ছবি ও ভিডিও প্রকাশ করতেন। সেগুলো দ্রুত ভাইরাল হয় এবং অল্প সময়ের মধ্যেই কিয়েন হয়ে ওঠে বিশ্বকাপের অন্যতম পরিচিত শিশু মুখ।

বিশ্বকাপ জয়ের আনন্দ ভাগাভাগি করতে মাঠে উপস্থিত ছিলেন ইয়ামালের প্রেমিকা ইনেস গার্সিয়াও। চলতি বছরের মে মাসে নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনেন এই জুটি।

ফ্যাশন ও বিউটি ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত ইনেস বিশ্বকাপজুড়ে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। জমকালো পোশাকের পরিবর্তে সহজ-সরল ও স্বাভাবিক সাজে হাজির হওয়ায় সমর্থকদের প্রশংসাও কুড়িয়েছেন তিনি।

বিশ্বকাপজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স করে স্পেনকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন লামিনে ইয়ামাল। কিন্তু মাঠের বাইরের গল্পে তার ছোট ভাই কিয়েনও কম জনপ্রিয় ছিলেন না।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
