# সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে নিখোঁজ ২

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-07-19
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/sdrghate-lncer-dhakkay-trlar-dube-nikhonnj-2](https://dailyfulki.com/article/sdrghate-lncer-dhakkay-trlar-dube-nikhonnj-2)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/9674.md](https://dailyfulki.com/news/9674.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : রাজধানীর সদরঘাটের শ্যামবাজার ঘাট এলাকায় লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে দুইজন নিখোঁজ হয়েছেন।

রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

পরে সদরঘাট নদী ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

প্রাথমিকভাবে জানা গেছে, সুন্দরবন-১২ লঞ্চের ধাক্কায় কুমিল্লাগামী একটি ট্রলার ডুবে যায়।

এ ঘটনায় ট্রলারে থাকা দুইজন নিখোঁজ রয়েছেন।
নিখোঁজদের উদ্ধারে সদরঘাট নদী ফায়ার স্টেশনের একটি ইউনিট উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
