# সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-07-16
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-nishiddh-chatrleeger-jhtika-michil-atk-2](https://dailyfulki.com/article/savare-nishiddh-chatrleeger-jhtika-michil-atk-2)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/9627.md](https://dailyfulki.com/news/9627.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুরে লাঠি হাতে  মিছিল করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে কাঠের তৈরী ক্রিকেট ব্যাট সদৃশ লাঠি হাতে নিয়ে ৩০/৩৫ জন ছাত্রলীগের নেতাকর্মী মিছিলে অংশ নেয়। তারা ৫/৭টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময়  তারা মিছিল নিয়ে সড়কে ব্যারিকেট দিয়ে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে। ১০/১২ মিনিট পর মিছিলকারীরা বলিয়ারপুর বাসস্ট্যান্ডের দিকে দ্রুত চলে যায়।

এসময় ২ তরুণকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম ১৩/১৪ বছরের দুই তরুণকে জিজ্ঞাসাবাদে পুলিশের হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন তাদের নাম পরিচয় যাচাই বাছাই চলছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
