# মানিকগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-07-16
- **বিভাগ (Category)**: মানিকগঞ্জ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/manikgnje-julai-sheed-dibs-palit](https://dailyfulki.com/article/manikgnje-julai-sheed-dibs-palit)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/9624.md](https://dailyfulki.com/news/9624.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার(১৬ জুলাই) সকাল ৯টায় শহরের মানরা এলাকায় স্থাপিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ, জেলা পরিষদ প্রশাসক জামিলুর রশীদ খান, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, জুলাই শহীদ আফিকুল ইসলাম সাদ-এর বাবা সফিকুল ইসলামসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

পরে জেলা প্রশাসক সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শহীদ সাদের বাবা সফিকুল ইসলাম বলেন, ফ্যাসিস্ট পতনের শুরু হয়েছিল ২০২৪ সালের ১৬ জুলাই। এই জুলাইকে সকলের মনেপ্রাণে ধারণ করতে হবে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
