# জুলাই শহীদদের শনাক্তে ডিএনএ টেস্ট করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-02
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/julai-sheedder-snakte-diene-test-kra-hbe-swrashtr-updeshta](https://dailyfulki.com/article/julai-sheedder-snakte-diene-test-kra-hbe-swrashtr-updeshta)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/960.md](https://dailyfulki.com/news/960.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, রায়েরবাজার গণকবরে দাফন হওয়া ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের মরদেহগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্তের প্রক্রিয়া চলছে।

শনিবার রাজধানীর রায়েরবাজার কবরস্থানে গণকবর পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, শহীদদের পরিবার চাইলে লাশগুলো গ্রামেও নিয়ে যেতে পারবে।

রায়েরবাজারে ১১৪ জনের কবর দেওয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, যাদের কবর দেওয়া হয়েছে তাদের পরিবার চাইলে ডিএনএ টেস্ট করা হবে। শনাক্ত হওয়ার পর চাইলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং তারা নিজেদের ইচ্ছামতো জায়গায় নিয়ে দাফন করতে পারবে।

তিনি বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার চলমান রয়েছে। আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। দুর্নীতি বন্ধে মিডিয়ার আরও সরব হওয়া দরকার।

গণকবর পরিদর্শন শেষে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। এর আগে উপদেষ্টা রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন করেন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
