# ভূমি নিবন্ধন ডিজিটাল করতে ৬৩৩ কোটি টাকার প্রকল্প

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-07-15
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/vuumi-nibndhn-dijital-krte-633-koti-takar-prklp](https://dailyfulki.com/article/vuumi-nibndhn-dijital-krte-633-koti-takar-prklp)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/9596.md](https://dailyfulki.com/news/9596.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : ভূমি নিবন্ধন ব্যবস্থাপনা ডিজিটাল ও স্বয়ংক্রিয় করতে প্রায় ৬৩২ কোটি ৬৯ লাখ টাকার একটি প্রকল্প বাস্তবায়ন করছে আইন ও বিচার বিভাগ। প্রকল্পটি ২০৩০ সালের জুনের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তির ব্যবহারে ভূমি নিবন্ধনসেবার গতি ও স্বচ্ছতা বাড়ানো এবং নাগরিকদের ভোগান্তি কমানো হবে।

এদিকে বিকল্প বিরোধ নিষ্পত্তি সম্প্রসারণে কুমিল্লায় আইনজীবী ও বিচার বিভাগীয় কর্মকর্তাদের মধ্যস্থতাবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। খুলনা, রাজশাহী, রংপুর ও সিলেটে মহানগর আদালতের জন্য নতুন ভবন নির্মাণের উপযুক্ত স্থান চিহ্নিত করার নির্দেশও দেওয়া হয়েছে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
