# সাভারে মহাসড়কে মিছিল থেকে আওয়ামী লীগের ১৩ নেতাকর্মীকে আটক

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-07-14
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-mhasrke-michil-theke-awamee-leeger-13-netakrmeeke-atk](https://dailyfulki.com/article/savare-mhasrke-michil-theke-awamee-leeger-13-netakrmeeke-atk)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/9585.md](https://dailyfulki.com/news/9585.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের ভাঙা ব্রীজ এলাকায় মিছিলকালে আওয়ামী লীগের ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। ব্যানার ও লাঠি সোঠা নিয়ে ৩৫/৪০ জন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।  মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর-আমিনবাজারের মাঝে ভাঙ্গা ব্রীজ এলাকায় মিছিল করার সময় তাদের আটক করা হয়। 

মিছিলটি নিয়মিত টহল পুলিশের সামনে পড়লে তাদের ধাওয়া করে ১৩ মিছিলকারীকে আটক করতে সমর্থ হয় পুলিশ। এ সময় বেশ কয়েক নেতাকর্মী পানিতে সাতরে অপর প্রান্তে পালিয়ে যায়।

সাভার মডেল থানার এস আই আনোয়ার হোসেন জানান, আটককৃতদের মধ্যে সাভার পৌর এলাকার নেতাকর্মীর সংখ্যাই বেশী। তিনি আরও জানান, আটককৃতরা হলেন সাগর মোল্লা, মোহাম্মদ আলী, রাজু আহম্মেদ, ড্রাইভার ওলিল মিয়া, রাজীব সরকার, প্রদীপ কুন্ড, শহীদ হোসেন, রতন কুমার রাজবংশী, মোকসেদুর রহমান সোহাগ, হৃদয় হোসেন, জীবন সাহা, মোকাম্মেল হোসেন ও সজীব মিয়া। 
 

এদের মধ্যে প্রথম ৪ জন সাভার বাসস্ট্যান্ডের রেন্ট এ কার গাড়ীর চালক এবং বাকী ৯ জন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী। 
সাভার থানার ওসি তদন্ত নূর মোহাম্মদ জানান, আটককৃতদের জিজ্ঞেসাবাদ চলছে। এ বিষয়ে সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
