# বিশ্বকাপ থেকে বিদায়ের পর পোকারে মজেছেন নেইমার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-07-14
- **বিভাগ (Category)**: খেলাধুলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/biswkap-theke-bidayer-pr-peakare-mjechen-neimar](https://dailyfulki.com/article/biswkap-theke-bidayer-pr-peakare-mjechen-neimar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/9575.md](https://dailyfulki.com/news/9575.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ফুলকি ডেস্ক : কোথাও শান্তি খুঁজে পাচ্ছে না নেইমার। বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ায় স্বাভাবিকভাবেই মন ভালো নেই ব্রাজিলিয়ান তারকার।

আনন্দ খুঁজতে তাই পোকার প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি। 
কিন্তু যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের ওয়ার্ল্ড সিরিজ অব পোকারেও (ডব্লিউএসওপি) শান্তি পেলেন না নেইমার। পোকার টুর্নামেন্টের ১০ হাজার ডলার মূল্যের মেইন ইভেন্টেই থামতে হয়েছে ৩৪ বছর বয়সী স্ট্রাইকারকে। ফক্স স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, একই ইভেন্টে ২০২৫ সালে ফাইনাল টেবিল পর্যন্ত খেলেছিলেন তিনি।

আন্তর্জাতিকভাবে পোকার খেলা বৈধ হলেও, বাংলাদেশে এই জুয়া খেলাটি অবৈধ।

তাই এবারই প্রথমবার পোকার খেলছেন না নেইমার। সুযোগ পেলেই অনলাইনেও খেলেন তিনি। তবে বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায় নেওয়ার এক সপ্তাহের মধ্যে নেইমার পোকার খেলায় মজায় সামাজিক মাধ্যমে ভিডিওটি বেশ ভাইরাল হয়েছে।

নেইমারের খেলার ভিডিও প্রকাশ করে আয়োজকরা লিখেছে, ‘ওয়ার্ল্ড সিরিজ অব পোকার ২০২৬-তে স্বাগত নেইমার। বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায় হওয়ার প্রায় এক সপ্তাহ পর ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার ১০ হাজার ডলারের সিক্স-ম্যাক্স টুর্নামেন্টে অংশ নিয়েছেন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
