# চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, মানবিক সহায়তা অব্যাহত

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-07-13
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/cttgrame-bnzartder-pase-senabahinee-manbik-shazta-obzaht](https://dailyfulki.com/article/cttgrame-bnzartder-pase-senabahinee-manbik-shazta-obzaht)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/9562.md](https://dailyfulki.com/news/9562.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের বন্যাকবলিত বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার পাশাপাশি বন্যাদুর্গত মানুষের জন্য ত্রাণ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।

সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, চন্দনাইশ উপজেলা ও লোহাগড়া উপজেলায় বন্যাকবিলত স্থানসমূহে অসামরিক প্রশাসনকে ত্রাণ কার্যক্রম পরিচালনায় ছিলো ১০ পদাতিক ডিভিশন।

এছাড়া পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে সেনাবাহিনী কর্তৃক স্থানীয় বন্যাকবলিত জনগণের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

 

চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনী কর্তৃক স্থানীয় বন্যাকবলিত জনগণের মাঝে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
