# সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুমে আগুন, সরকারি ওষুধ ও মূল্যবান কাগজপত্র পুড়ে গেছে

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-07-12
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savar-upjela-swasthz-kmplekser-stor-rume-agun-srkari-ooshudh-oo-muulzban-kagjptr-pude-geche](https://dailyfulki.com/article/savar-upjela-swasthz-kmplekser-stor-rume-agun-srkari-ooshudh-oo-muulzban-kagjptr-pude-geche)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/9545.md](https://dailyfulki.com/news/9545.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোররুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মজুত রাখা সরকারি ওষুধ ও মূল্যবান কাগজপত্র আগুনে পুড়ে গেছে। আজ রোববার (১২ জুলাই)  বেলা আড়াইটার দিকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে স্টোর রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী জুয়েল খান জানান, আড়াইটার দিকে হঠাৎ করে স্টোর রুমের ভিতরে আগুন ধরে যায়। পরে সাভার ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তবে আমরা চেষ্টা করে ২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এনেছি বলে জানান তিনি।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফজলে বারী জানান, বৈদ্যুতিক শট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত ঘটে। পরে নিজেরাই চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করেছি। তবে ওই কক্ষে বেশ কিছু মালামাল ছিল। সেগুলো আগুনে পুড়ে গেছে বলে জানান তিনি।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
