# টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-07-06
- **বিভাগ (Category)**: খেলাধুলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/ts-jite-jimbabuyeke-bzatingye-pathal-banglades](https://dailyfulki.com/article/ts-jite-jimbabuyeke-bzatingye-pathal-banglades)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/9458.md](https://dailyfulki.com/news/9458.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর এবার স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

হারারেতে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় ম্যাচটি শুরু হবে। চোটের কারণে বাংলাদেশের একাদশে নেই লিটন দাস। উইকেটকিপিং করবেন নুরুল হাসান সোহান।

অন্যদিকে, জিম্বাবুয়ের একাদশে আছেন তারকা অলরাউন্ডার সিকান্দার রাজা।

একনজরে দুই দলের একাদশ

বাংলাদেশ : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মোসাদেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, সৌম্য সরকার ও নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক)।

জিম্বাবুয়ে : বেন কারান, ব্রায়ান বেনেট, ইনোসেন্ট কাইয়া, ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা, ওয়েসলি মাধেভেরে, ক্লাইভ মাদান্দে, ব্র্যাড ইভান্স, নিউম্যান নিয়ামহুরি, রিচার্ড এনগারাভা (অধিনায়ক) ও ব্লেসিং মুজারাবানি।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
