# আমিনবাজার ল্যান্ডফিন্ডের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু ২০২৮ সালে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-07-01
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/aminbajar-lzandfinder-brjz-theke-bidzutt-uttpadn-suru-2028-sale-sthaneey-srkar-prtimntree](https://dailyfulki.com/article/aminbajar-lzandfinder-brjz-theke-bidzutt-uttpadn-suru-2028-sale-sthaneey-srkar-prtimntree)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/9360.md](https://dailyfulki.com/news/9360.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাভারের বলিয়ারপুরের আমিনবাজার ল্যান্ডফিল এর বর্জ্য থেকে ২০২৮ সালের নভেম্বর থেকে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বিকেলে বলিয়ারপুরের আমিন বাজার ল্যান্ডফিল এর বর্জ্য পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসময় প্রতিমন্ত্রী আরো বলেন, যে ইতিমধ্যে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পাওয়া গেছে আগামী ২৮ সালের নভেম্বর থেকে সেখানে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু হবে সে উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান এর নির্দেশে এখানে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হচ্ছে বলেও বলেন তিনি।

এসময় বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
