# আশুলিয়ার মাদক সম্রাজ্ঞী পারভীন ফের গাঁজাসহ গ্রেপ্তার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-07-01
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asuliyar-madk-smrajngee-parveen-fer-gannjash-greptar](https://dailyfulki.com/article/asuliyar-madk-smrajngee-parveen-fer-gannjash-greptar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/9356.md](https://dailyfulki.com/news/9356.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে আলোচিত মাদক সম্রাজ্ঞী পারভীন আক্তারকে আবারও গাঁজাসহ গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার হেফাজত থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বুধবার (০১ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলাম।
এরআগে মঙ্গলবার (৩০ জুন) রাত সাড়ে ১০টারদিকে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত পারভীন আক্তার (৪৮) আশুলিয়ার বাইপাইল আমবাগান কবরস্থান এলাকার মৃত আলাল মিয়ার মেয়ে ও মোকছেদুর রহমান ওরফে আক্তারের স্ত্রী

পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১০টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশের একটি আভিযানিক দল আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি পারভীন আক্তারকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিকবাজারমূল্য ১৫ হাজার টাকা।
ডিবি পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পূর্বের অন্তত ৪টি মাদক মামলা রয়েছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলাম জানান, মাদক উদ্ধারের ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
