# সাভারে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-06-30
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-heroinsh-dui-madk-bzbsayee-greptar](https://dailyfulki.com/article/savare-heroinsh-dui-madk-bzbsayee-greptar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/9331.md](https://dailyfulki.com/news/9331.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাভার ও আশুলিয়ায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে ১৫০ পুরিয়া ও ৫ গ্রাম হেরোইনসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উত্তর।
ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে সোমবার (২৯ জুন) রাতে অভিযানগুলো পরিচালিত হয়।

প্রথম অভিযানে সাভার মডেল থানার সিএন্ডবি মোড় এলাকা থেকে আনোয়ার হোসেন ওরফে রাসেল মন্ডল (৪২)কে ১৫০ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের ওজন ১৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৪৫ হাজার টাকা।

পরে আশুলিয়ার নবীনগর সেনা শপিং সেন্টারের পেছনের এলাকায় পৃথক অভিযানে উজ্জল (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে ৫ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৫০ হাজার টাকা।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন ওরফে রাসেল মন্ডলের বিরুদ্ধে পূর্বে দুটি এবং উজ্জলের বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিবি।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
