# আশুলিয়ায় দোকানসহ বাসাবাড়িতে আগুন

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-06-28
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asuliyay-dokansh-basabarite-agun](https://dailyfulki.com/article/asuliyay-dokansh-basabarite-agun)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/9280.md](https://dailyfulki.com/news/9280.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় শনিবার দিনগত গভীর রাতে দোকানসহ বাসাবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় ওই বাড়ির ৮টি কক্ষসহ অন্তত তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

রোববার (২৮ জুন) রাত ৩টার দিকে ভাদাইলের আক্কাস মার্কেট এলাকার সুরুজ মিয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ৩টার দিকে হঠাৎ আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে ফোন দেন স্থানীয়রা। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে আসলেও রাস্তা সরু হওয়ায় তারা ওই বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারেননি। পরে গাড়ি দূরে রেখে অতিরিক্ত পাইপ ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। আগুনের তীব্রতা ভয়াবহ হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং আগুন নিয়ন্ত্রণে আসতে আসতে ওই বাড়ির ৮টি কক্ষসহ অন্তত তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় ওই বাড়ির ৮টি কক্ষ ও তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
