# যেসব এলাকায় টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-06-28
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/zesb-elakay-tana-24-ghnta-gzas-thakbe-na-aj](https://dailyfulki.com/article/zesb-elakay-tana-24-ghnta-gzas-thakbe-na-aj)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/9270.md](https://dailyfulki.com/news/9270.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সঞ্চালন ও বিতরণ গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের কারণে দেশের কয়েকটি এলাকায় রোববার (২৮ জুন) সকাল থেকে টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (২৬ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, সাসেক প্রকল্পের আওতায় ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন কার্যক্রমে গোলাকান্দাইল মোড়, রূপগঞ্জ এলাকায় বিদ্যমান সঞ্চালন ও বিতরণ গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজ করা হবে।

এজন্য রোববার সকাল ৯টা থেকে সোমবার (২৯ জুন) সকাল ৯টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা ভুলতা, গাউছিয়া, মুড়াপাড়া, আড়াইহাজার এবং কাঞ্চন এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া, আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ বা স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
