# বনানীতে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে আহত

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-06-27
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/bnaneete-eki-pribarer-3-jnke-kupize-aht](https://dailyfulki.com/article/bnaneete-eki-pribarer-3-jnke-kupize-aht)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/9258.md](https://dailyfulki.com/news/9258.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : রাজধানীর বনানীতে ছুরিকাঘাতে একই পরিবারের এক নারীসহ তিনজন আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

আহতরা হচ্ছেন–সুমন মিয়া (৪৫), তার স্ত্রী সোনিয়া (৩৮) ও সোনিয়ার ভাই রাসেল (৪০)।

শনিবার (২৭ জুন) ভোর সাড়ে ৪টার দিকে মহাখালী ওয়্যারলেস শিশু মেলা স্কুলের সামনে পাওনা টাকা চাওয়ার একপর্যায়ে কথা-কাটাকাটি হয়। এরপর আরিফসহ ৮ থেকে ১০ জন মিলে তাদের মারধর করে ছুরিকাঘাতের পর আহত করে পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আহত সুমন তার পরিবার নিয়ে মহাখালী টিঅ্যান্ডটি কলোনিতে থাকেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. জানে আলম। তিনি বলেন, আহতরা ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।

প্রাথমিকভাবে জানা গেছে, তাদের মধ্যে টাকা-পয়সা দেনা-পাওনা নিয়ে বিরোধ ছিল।

এ ছাড়া অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্তের পর জানা যাবে। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
