# সাভার বাসস্ট্যান্ডে দূরপাল্লার বাসের ধাক্কায় হকার নিহত

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-06-26
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savar-basstzande-duurpallar-baser-dhakkay-hkar-niht](https://dailyfulki.com/article/savar-basstzande-duurpallar-baser-dhakkay-hkar-niht)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/9252.md](https://dailyfulki.com/news/9252.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাভার বাসষ্ট্যান্ডে শুক্রবার (২৬ জুন) সকালে ঢাকা-আরিচা মহাসড়ক পারাপারকালে দ্রুতগামী দূরপাল্লার বাসের চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম হুমায়ুন কবির (৪৫)। তিনি সাভার বাসস্ট্যান্ডের হকার। বাড়ি কুমিল্লা জেলায়।

 

সাভার থানার ওসি তদন্ত নূর মোহাম্মদ জানান, সকালের দিকে নিজ ব্যবসা স্থানের পাশ দিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের বিভাজন টপকিয়ে পারাপারকালে উত্তরবঙ্গগামী একটি দ্রুতগামী বাস হুমায়ুন কবিরকে পিষ্ট করে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি জানান, বাসটি শনাক্তের চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দ্দী হাসপাতালে প্রেরন করা হয়েছে। নিহতের ভায়রা ভাই হকার জালাল উদ্দিন জানান লাশ গ্রামের বাড়িতে দাফনের উদ্দেশ্যে নেয়া হয়েছে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
