# ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-06-25
- **বিভাগ (Category)**: বিশ্ব
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/venejuyelay-jora-vuumikmpe-niht-bere-164](https://dailyfulki.com/article/venejuyelay-jora-vuumikmpe-niht-bere-164)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/9240.md](https://dailyfulki.com/news/9240.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ফুলকি ডেস্ক : ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৬৪ জনে দাঁড়িয়েছে। ভয়াবহ এই প্রাকৃতিক বিপর্যয়ে আহত হয়েছেন আরও ৯৭১ জন। বৃহস্পতিবার দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এই হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।

ভেনেজুয়েলার সময় বুধবার সন্ধ্যায় দেশটিতে পরপর ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। গত এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে ভেনেজুয়েলায় আঘাত হানা অন্যতম শক্তিশালী ভূমিকম্প ছিল এটি, যার তীব্রতা পুরো অঞ্চলজুড়েই অনুভূত হয়েছে।

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর অন্যতম লা গুয়াইরা রাজ্য। বিপুল সংখ্যক ভবন ধসে পড়ায় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রদ্রিগেজ এই অঞ্চলটিকে ‘দুর্যোগপূর্ণ এলাকা’ হিসেবে বর্ণনা করেছেন।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত লাইভ ভিডিওতে দেখা গেছে, লা গুয়াইরা রাজ্যে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ধুলাবালিতে মাখা অবস্থায় তিন শিশুকে জীবিত উদ্ধার করা হচ্ছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
