# সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাত পাসপোর্ট, বিআরটিএ ও বিচার-সংশ্লিষ্ট সেবা: টিআইবি

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-06-25
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/sbceye-durneetigrst-khat-pasport-biartie-oo-bicar-sngslisht-seba-tiaibi](https://dailyfulki.com/article/sbceye-durneetigrst-khat-pasport-biartie-oo-bicar-sngslisht-seba-tiaibi)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/9232.md](https://dailyfulki.com/news/9232.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : গত এক বছরে খানা জরিপে সেবা খাতের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত তিন খাত চিহ্নিত করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। পাসপোর্ট, বিআরটিএ, বিচার-সংশ্লিষ্ট সেবা, আইনশৃঙ্খলা ও ভূমি—এই পাঁচ সংস্থাকে এই সময়ে সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত খাত বলছে সংস্থাটি। প্রতিষ্ঠানটির খানা জরিপে একই সঙ্গে সর্বোচ্চ গড় ঘুষ গ্রহণকারী হিসেবে উঠে এসেছে পাসপোর্ট, বিআরটিএ ও আইনশৃঙ্খলা বাহিনী, কৃষি ও ভূমি সেবা খাত।

আজ বৃহস্পতিবার সকালে ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে ‘সেবা খাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ ২০২৫’ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। ১৮টি খাত ও সেবার ওপর জরিপ চালিয়ে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।

টিআইবির খানা জরিপের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ অক্টোবর পর্যন্ত সময়ে সেবা খাতে জরিপ চালিয়ে এ প্রতিবেদন প্রকাশ করে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
