# ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ জনকে বহিষ্কার করল জামায়াত

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-06-25
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/dhanmndite-sangbadikder-oopr-hamla-4-jnke-bhishkar-krl-jamazat](https://dailyfulki.com/article/dhanmndite-sangbadikder-oopr-hamla-4-jnke-bhishkar-krl-jamazat)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/9231.md](https://dailyfulki.com/news/9231.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : রাজধানীর ধানমন্ডিতে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে বুধবার (২৪ জুন) এই সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বহিষ্কৃতরা হলেন: শফিকুল ইসলাম, খায়রুল আলম রাসেল, আবুল কালাম ও মামুন হোসেন।

জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের তথ্য নিশ্চিত করা হয়েছে।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া এই 'অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক' ঘটনার পর জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতারা তাৎক্ষণিকভাবে আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের বাসায় যান। এর পাশাপাশি দলের কেন্দ্র ও মহানগরীর পক্ষ থেকে এই ঘটনার নিন্দা জানিয়ে এবং দুঃখ প্রকাশ করে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়েছে।

​দলটি আরও জানিয়েছে, এই অনভিপ্রেত ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ সংগঠন তাৎক্ষণিকভাবে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছিল। সেই কমিটির দেওয়া তদন্ত প্রতিবেদনে দোষীদের বিরুদ্ধে সরাসরি এই শাস্তিমূলক ও চূড়ান্ত বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
