# পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-06-22
- **বিভাগ (Category)**: বিশ্ব
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/pdtzag-krlen-britis-prdhanmntree](https://dailyfulki.com/article/pdtzag-krlen-britis-prdhanmntree)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/9178.md](https://dailyfulki.com/news/9178.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ফুলকি ডেস্ক : তীব্র রাজনৈতিক চাপ ও জনসমর্থন কমে যাওয়ার প্রেক্ষাপটে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার প্রধানমন্ত্রীর পদ এবং ক্ষমতাসীন লেবার পার্টির নেতৃত্ব থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (২২ জুন) ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে স্ত্রীকে পাশে নিয়ে তিনি জনসম্মুখে এই ঘোষণা দেন।

তার বক্তব্যের সময় উপস্থিত সমর্থকেরা করতালি ও উল্লাসে তাকে বিদায় জানান। স্টারমারের এই সিদ্ধান্তের ফলে তার দলীয় প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহাম এর কাছে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তরের পথ তৈরি হয়েছে। এর মাধ্যমে গত এক দশকে সপ্তম প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে যুক্তরাজ্য।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
