# আশুলিয়ায় তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-06-21
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asuliyay-truneeke-dlbddh-dhrshn-greptar-3](https://dailyfulki.com/article/asuliyay-truneeke-dlbddh-dhrshn-greptar-3)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/9158.md](https://dailyfulki.com/news/9158.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় এক তরুণী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বাড়ি থেকে ডেকে নিয়ে দুই বন্ধু মিলে ওই তরুণীর প্রেমিক তাঁকে ধর্ষণ করেন। শনিবার জামগড়া এলাকায় এ ঘটনা ঘটে ।

ঘটনার পর ধর্ষণের শিকার তরুণী রোববার আশুলিয়া থানায় মামলা করেছেন। এরপর ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই তরুণীর প্রেমিকসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জামগড়া এলাকার সিফাত (১৯), মো. মোমিন শেখ (২০) ও মো. সুমন শেখ (১৮)।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, তরুণীর সঙ্গে মোমিন শেখের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। মোমিন ওই তরুণীকে জামগড়া এলাকায় দেখা করতে বলেন। মোমিনের কথামতো ওই তরুণী দুপুর ১২টার দিকে জামগড়া এলাকায় যান। এরপর মোমিন তাঁকে তাঁর বন্ধু সিফাতের বাসায় নিয়ে যান। ওই বাসায় নিয়ে মোমিন, সিফাত ও সুমন তাঁকে পালাক্রমে ধর্ষণ করে গা ঢাকা দেন।

ওসি আরও বলেন, ধর্ষণের শিকার তরুণীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে সোপর্দ করা হয়।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
