# আশুলিয়ায় ইয়াবা ও গাঁজাসহ ৫ মাদক কারবারি আটক

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-06-21
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asuliyay-iyaba-oo-gannjash-5-madk-karbari-atk](https://dailyfulki.com/article/asuliyay-iyaba-oo-gannjash-5-madk-karbari-atk)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/9157.md](https://dailyfulki.com/news/9157.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় পৃথক তিনটি অভিযান পরিচালনা করে ইয়াবা ও গাঁজাসহ পাঁচ পেশাদার মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৪৯ হাজার টাকা উদ্ধার করা হয়। রবিবার (২১ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম পিপিএম।

পুলিশ জানায়, আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পৃথক স্থান থেকে পাঁচজন মাদক কারবারিকে আটক করা হয়।

প্রথম অভিযানে শনিবার (২০ জুন) রাত ৯টা ৫ মিনিটে আশুলিয়ার নিরিবিলি হাউজিং এলাকার স্বপ্ন বিলাসের সামনে অভিযান চালিয়ে মো. বাদশা মিয়া (৩৭) ও মো. হাসান আলীকে (৪০) আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে আশুলিয়ার দুর্গাপুর এলাকার মিনহাজ সরকার মার্কেট ও ওয়াজুদ্দিন সুপার মার্কেটের মাঝামাঝি স্থানে অভিযান চালিয়ে মো. সোহেল রানা (২৮) ও মো. জুয়েল রানাকে (২৯) আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

অপর এক অভিযানে রবিবার (২১ জুন) রাত ১টার দিকে আশুলিয়ার চারাবাগ পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. বিল্লাল শেখকে (৩০) আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৪৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম পিপিএম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। 

তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে আশুলিয়া থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছি।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
