# আইনজীবী নিয়োগের সামর্থ্য না থাকলে যেভাবে লিগ্যাল এইড পাবেন : সাভারে মন্ত্রী

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-06-20
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/ainjeebee-niyoger-samrthz-na-thakle-zevabe-ligzal-eid-paben-savare-mntree](https://dailyfulki.com/article/ainjeebee-niyoger-samrthz-na-thakle-zevabe-ligzal-eid-paben-savare-mntree)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/9144.md](https://dailyfulki.com/news/9144.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সরকারের লক্ষ্য লিগ্যাল এইড সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। যারা আইনজীবী নিয়োগের সামর্থ্য রাখেন না, তারা ১৬৯ নম্বরে কল করে সহায়তা পেতে পারেন। 

শুক্রবার (১৯ জুন) সকালে সাভারের বিরুলিয়া খাগান এলাকায় আয়োজিত এক কর্মশালায় যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

মন্ত্রী জানান, লিগ্যাল এইড ডিপার্টমেন্টের মাধ্যমে সরকার মামলার জট কমানোর চেষ্টা করছে। মিডিয়েশন বা বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে নতুন মামলার ফাইলিং যেমন কমছে, তেমনি এক্সজিস্টিং মামলাও কমছে। ন্যায়বিচার প্রতিষ্ঠায় দীর্ঘমেয়াদী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মন্ত্রী বলেন, মিডিয়েশনের মাধ্যমে মামলার ফাইলিং কমেছে এবং এক্সজিস্টিং মামলাও কমেছে। ন্যায়বিচার প্রতিষ্ঠিত করার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার সেটা দীর্ঘমেয়াদী পদক্ষেপ। কোনো সংক্ষিপ্ত পদক্ষেপ নয়। দীর্ঘমেয়াদী পদক্ষেপে একটু সময় লাগবে, উদ্ভাবন করতে হবে।
তিনি বলেন, ৪০ লাখ মামলার জট ভাঙতে লিগ্যাল এইডই সমাধানের পথ।

তিনি আরও বলেন, আইনজীবীদের প্রশিক্ষণের আওতায় আনা হবে। বাংলাদেশ বার কাউন্সিল ও একটি ব্রিটিশ ল ফার্মের সঙ্গে এ বিষয়ে চুক্তি হয়েছে।
বাজেট প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিচার বিভাগ বছরে ১৫ হাজার কোটি টাকা রাজস্ব দিলেও বাজেট বরাদ্দ মাত্র ২২০০ কোটি টাকা। লিগ্যাল এইড সেবা কার্যকর করতে বাজেট বাড়ানো দরকার। 

মন্ত্রী স্মরণ করেন, ১৯৯৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে বাংলাদেশে লিগ্যাল এইডের যাত্রা শুরু হয়। সরকার এখন সেই উদ্যোগকে আরও সম্প্রসারণ করতে কাজ করছে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
