# আশুলিয়ায় ওষুধ দেওয়ার নাম করে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিককে গণধোলাই

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-06-17
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asuliyay-ooshudh-deooyar-nam-kre-sisuke-dhrshn-farmesi-malikke-gndholai](https://dailyfulki.com/article/asuliyay-ooshudh-deooyar-nam-kre-sisuke-dhrshn-farmesi-malikke-gndholai)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/9086.md](https://dailyfulki.com/news/9086.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

আশুলিয়া প্রতিনিধি :  আশুলিয়ায় ১১ বছরের এক শিশুকে ওষুধ দেওয়ার নাম করে ধর্ষণের অভিযোগে সিয়াম নামে এক ফামের্সি ব্যবসায়ীকে মারধরের পর পুলিশে দিয়েছেন স্থানীয়রা। বুধবার (১৭ জুন) দুপুরে আশুলিয়া ইউনিয়নের কুমকুমারী বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, শিশুটি পেটের ব্যথার ওষুধের জন্য ওই ফার্মেসিতে গেলে ফার্মেসি মালিক সিয়াম তাকে কৌশলে ফার্মেসির ভেতর নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটি বিষয়টি সবাইকে জানালে এলাকাবাসী তাকে আটক করে পিটুনি দেয় এবং পুলিশকে খবর দেয়। পরবর্তীতে পুলিশ গিয়ে তাকে আটক করে নিয়ে যায়।  

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, শিশু ধর্ষণের ঘটনা শুনেছি এবং পুলিশ সেখান থেকে সিয়ামকে আটক করে থানায় নিয়ে এসেছে। আহত হওয়ায় তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
