# মানিকগঞ্জে ইয়াবাসহ নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেফতার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-06-15
- **বিভাগ (Category)**: মানিকগঞ্জ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/manikgnje-yabash-nishiddh-chatrleeger-sabek-neta-greftar](https://dailyfulki.com/article/manikgnje-yabash-nishiddh-chatrleeger-sabek-neta-greftar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/9052.md](https://dailyfulki.com/news/9052.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের শিবালয় উপজেলায় অভিযান চালিয়ে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে ডিবি’র জেলা গোয়েন্দা শাখা পুলিশ। 

রোববার (১৪ জুন) রাতে উপজেলার টেপড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৩৫ হাজার টাকা বলে জানিয়েছে ডিবি পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার টেপড়া এলাকায় পৃতিশ শীলের পরিত্যক্ত বসতবাড়ির উঠানে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। অভিযানে শিবালয় উপজেলার শিবরামপুর গ্রামের ফরহাদ আলী আহমেদের ছেলে ফয়েজ আহমেদ (৩২) ও মৃত তফসেরের ছেলে জিগির আলীকে (৩৬) গ্রেফতার করা হয়।
গ্রেফতার ফয়েজ আহমেদ শিবালয় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বলে জানা গেছে। এছাড়া, তার বিরুদ্ধে শিবালয় থানায় পূর্বের একটি মামলা রয়েছে। ওই মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলেও পুলিশ সূত্রে জানা যায়। 

এ সময় ফয়েজ আহমেদের কাছ থেকে ৪০০পিস এবং জিগির আলীর কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ ঘটনায় শিবালয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ মানবেন্দ্র বালো বলেন, মাদকের বিরুদ্ধে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
