# জাবি শিক্ষার্থীর লাশ বসিলা থেকে উদ্ধার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-06-14
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/jabi-sikshartheer-las-bsila-theke-uddhar](https://dailyfulki.com/article/jabi-sikshartheer-las-bsila-theke-uddhar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/9012.md](https://dailyfulki.com/news/9012.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

জাবি প্রতিনিধি : রাজধানীর মোহাম্মদপুরের বসিলা সংলগ্ন বুড়িগঙ্গা নদী থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী দ্বীপ মজুমদারের লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৪ জুন) বিকেল আনুমানিক ৪টারদিকে বসিলা এলাকার বুড়িগঙ্গা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানা গেছে।
নিহত দ্বীপ মজুমদার বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হলের আবাসিক শিক্ষার্থী এবং প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

সহপাঠীদের সূত্রে জানা যায়, গত পরশুদিন পারিবারিক বিষয়ে অভিমান করে তিনি বাসা থেকে বের হয়ে যান। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হন। এ ঘটনায় উদ্বিগ্ন হয়ে তার মা শনিবার সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

লাশ উদ্ধারের পর আইনশৃঙ্খলাবাহিনী ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছে। মৃত্যুর কারণ নির্ণয়ে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) জানান, “লাশটি উদ্ধারের পর মিটফোর্ড হাসপাতালে (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল) ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।”
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
