# আশুলিয়ায় ইয়াবা গাজাসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-06-13
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asuliyay-iyaba-gajash-6-madk-karbari-greptar](https://dailyfulki.com/article/asuliyay-iyaba-gajash-6-madk-karbari-greptar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/8988.md](https://dailyfulki.com/news/8988.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় পৃথকস্থানে অভিযানে ৬ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ৬৬ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা ও ৪০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

শনিবার (১৩ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম, পিপিএম-সেবা।
এর আগে শুক্রবার (১২ জুন) বিকেল থেকে শনিবার ভোররাত পর্যন্ত আশুলিয়ার জামগড়া, তাজপুর, গাজীরচট এবং কুরগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার ঝাওয়ারকান্দি এলাকার মৃত সহিদুল ইসলামের ছেলে মোঃ সজিব হোসেন (২০), সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার বেতুয়া এলাকার মোঃ মেজবাহ আলীর ছেলে মোঃ তামিম (২১), জামালপুর সদর থানার নান্দিনা এলাকার মোঃ এমদাদুল হকের ছেলে মোঃ আকাশ হোসাইন (২৫), ঠাকুরগাঁও সদর থানার পাটিয়া ডাংগি এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে মোঃ মাজেদুল ইসলাম হৃদয় (২৫), আশুলিয়ার কুরগাঁও পুরাতনপাড়া এলাকার মৃত জব্বার হাওলাদারের ছেলে মোঃ ইসরাফিল হাওলাদার (৪৫) ও একই এলাকার মৃত মোঃ আলী হোসেনের ছেলে মোঃ ফরহাদ হোসেন (৩২)।
পুলিশ জানায়, শুক্রবার বিকেল সাড়ে ৫টারদিকে আশুলিয়া থানায় কর্মরত এসআই বিএম মেহেদী হাসান তার সংগীয় ফোর্সসহ পাথালিয়া ইউনিয়নের কুরগাঁও এলাকায় ইসরাফিল হাওলাদারের বাড়িতে অভিযান চালান। এ সময় ৪০ লিটার চোলাই মদসহ ইসরাফিল ও ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়।

একই দিন রাত সাড়ে ৮টারদিকে এসআই মোঃ জুয়েল রানা তার সংগীয় ফোর্সসহ জামগড়া শিমুলতলা এলাকায় মৃধা বাড়ীর পেছনে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ সজিব ও তামিমকে গ্রেপ্তার করেন। এরপর রাত ৮টা ৫৫ মিনিটের দিকে এসআই নজরুল ইসলাম গাজীরচট হাইস্কুল রোড এলাকায় দারদা গামেন্টসের গলির মাথায় অভিযান চালিয়ে ২৬ পিস ইয়াবাসহ মাজেদুল ইসলাম হৃদয়কে গ্রেপ্তার করেন।

অন্যদিকে শনিবার ভোররাতে এসআই মোঃ দেলোয়ার হোসেন তার সংগীয় ফোর্সসহ আশুলিয়ার ইয়ারপুর তাজপুর পালোয়ান বাড়ির মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ আকাশ হোসাইনকে গ্রেপ্তার করেন।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, মাদক উদ্ধারের ঘটনায় ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৪টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং মাদকমুক্ত ও অপরাধ নির্মূলে পুলিশের এই নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
