# আমিনবাজারের সেই এসিল্যান্ডসহ ৮ কর্মকর্তাকে শোকজ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-06-10
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/aminbajarer-sei-esilzandsh-8-krmkrtake-sokj](https://dailyfulki.com/article/aminbajarer-sei-esilzandsh-8-krmkrtake-sokj)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/8930.md](https://dailyfulki.com/news/8930.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাভারের আমিনবাজার রাজস্ব সার্কেল পরিদর্শনের সময় সার্কেলের ৮ জন কর্মকর্তা-কর্মচারীর দেরিতে অফিসে প্রবেশ করায় তাদেরকে শোকজ করা হয়েছে।
বুধবার (১০ জুন) ভূমি মন্ত্রণালয়ের উপসচিব নুসরাত জাহান নিসু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ৮ জুন, ২০২৬ তারিখ সকালে ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সাভারের আমিনবাজার রাজস্ব সার্কেল এবং আশুলিয়া রাজস্ব সার্কেল আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শনের সময় আমিনবাজার রাজস্ব সার্কেলের ৮জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে সহকারী কমিশনারসহ (ভূমি) ৬ জন কর্মকর্তা-কর্মচারীকে নির্ধারিত সময়ে অফিসকক্ষে উপস্থিত পাওয়া যায়নি। তারা অফিসে বিলম্বে উপস্থিত হয়েছেন। ফলে মন্ত্রিপরিষদ বিভাগের ২ মার্চ ২০২৬ তারিখের পরিপত্র লঙ্ঘিত হয়েছে।

এতে আরও বলা হয়েছে, এমতাবস্থায়, আমিনবাজার রাজস্ব সার্কেলের ৮ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে সহকারী কমিশনার (ভূমি)সহ বিলম্বে উপস্থিত ৬ জনের অনুকূলে কারণ দর্শানোর নোটিশ জারি করে অত্র মন্ত্রণালয়কে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
